‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

হেলিকপ্টার দুর্ঘটনায় কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ১০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2024 01:31:27 am

কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তে দেশটির সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওগোল্লাসহ ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই সেনা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ২টা ২০ মিনিটে দেশটির রাজধানী নাইরোবি থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এলজিও মারাকওয়েট কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়।


নিহতরা হলেন- ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, কর্নেল ডানকান কিটানি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, মেজর জর্জ বেনসন মাগোন্ডু, ক্যাপ্টেন সোরা মোহাম্মদ, ক্যাপ্টেন হিলারি লিটালি, এসএনআর সার্জেন্ট জন কিনুয়া মুরেথি, সার্জেন্ট ক্লিফন্স ওমন্ডি ও সার্জেন্ট রোজ ন্যাভিরা।


প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গবাদি পশু চুরি মোকাবেলা করতে নিয়োজিত সৈন্য পরিদর্শনের জন্য গিয়েছিল। ওয়েস্ট পোকট জেলার চেপ্টুলেল বয়েস সেকেন্ডারি স্কুল থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর এলজিও মারাকওয়েট কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে অন্য আরও ১১ জন সামরিক সদস্যের সাথে ছিলেন জেনারেল ফ্রান্সিস ওমন্ডি । এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান মাত্র দুইজন।


হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

আরও খবর