ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

গরমে পোশাক নির্বাচনে সচেতনতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-04-2024 12:14:43 am

গরমে পোশাকের ব্যাপারে প্রয়োজন বাড়তি সচেতনতা। একটু ভেবে-চিন্তে পোশাক পরতে হবে।


ফ্যাশন ডিজাইনারদের মতে, গরমে হালকা ও আরামদায়ক পোশাক পরতে হবে। এমন পোশাক বেছে নিতে হবে যা তাপ শোষণ করবে কম।


তারা বলছেন, গরমের জন্য সুতি কাপড় আরামদায়ক এবং এ সময়ের পোশাকের আদর্শ রং হলো সাদা। কালো বা গাঢ় রঙের পোশাক অতিরিক্ত তাপ শোষণ করে। তাই গরমের সময় এ ধরনের কাপড় এড়িয়ে চলাই ভালো।


গরমে ছেলেদের জন্য হাফশার্ট বা ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট কিংবা পলো টি-শার্ট আরামদায়ক হবে। বিশেষ করে টি-শার্ট যেমন ফ্যাশনেবল তেমনি আরামদায়ক। বাজারে গোল গলা ও কলার দুই ধরনের টি-শার্টই পাওয়া যাচ্ছে। এসব টি-শার্টে নানা রং ও নকশায় ফুটিয়ে তোলা হচ্ছে প্রিয় ব্যক্তিত্বের ছবি, নানা রকম উক্তি, লোগো, রিকশা পেইন্ট, বর্ণমালা। এছাড়া ফতুয়া গলার টি-শার্টও পাওয়া যাচ্ছে এখন। ফ্যাশনে এখন দারুণ জনপ্রিয় পলো টি-শার্টও। গরমে চেক শার্টের পাশাপাশি প্রিন্টের শার্ট এখন বেশ জনপ্রিয়। ফ্লোরাল মোটিফের হাফশার্ট সবার পছন্দ।


গরমে মেয়েরা চাইলে টি-শার্ট, টপস, ফতুয়া, ম্যাক্সি টাইপ পোশাক পরতে পারেন। তবে, গরমে সবচেয়ে আরামদায়ক পোশাক হলো টি-শার্ট। দেশে এখন অনেক ব্র্যান্ডের দোকানে টি-শার্ট পাওয়া যায়। এসব টি-শার্টে নানা ধরনের ডিজাইন। এছাড়া, টি-শার্ট যেকোনো বয়সেই অনায়াসে পরা যায়। গরমের দিনে মেয়েরা চাইলে কুর্তিও বেছে নিতে পারেন। বাজারে সুতি কাপড়ের কুর্তি পাওয়া যাচ্ছে। এগুলো একদিকে যেমন দেশীয় ঐতিহ্য প্রকাশ করে তেমনি অনেক ফ্যাশনেবলও। আবার মেয়েরা চাইলে এসময় টপস বেছে নিতে পারেন। এছাড়া ফতুয়া হতে পারে গরমের সময়ের পছন্দের পোশাক। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে ফতুয়া হতে পারে আরামদায়ক পোশাক। হালকা কাজ, আরামদায়ক কাপড় ও দাম হাতের নাগালে থাকায় ফ্যাশন সচেতন নারীদের প্রতিদিনের পোশাকের তালিকায় স্থান করে নিয়েছে ফতুয়া। বর্তমানে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে নানান ডিজাইনের ফতুয়া পাওয়া যাচ্ছে।


গরমে দিনের বেলায় হালকা রঙ এবং রাতে গাঢ় রঙের ম্যাক্সি ড্রেস বা লং ড্রেস পরা যেতে পারে। বর্তমানে বাজারে নানা প্যাটার্নের ম্যাক্সি ড্রেস পাওয়া যাচ্ছে। টাইডাই, শিবোরি, প্যাচওয়ার্ক ও মার্বেল ডাই করা হয়েছে এতে। এই ধরনের পোশাকের প্যাটার্নের জন্য লিনেন, জর্জেট ও নেটের কাপড় সবচেয়ে উপযোগী। কয়েক ধরনের কাপড় একসঙ্গে ব্যবহার করেও নকশায় বৈচিত্র্য আনা হচ্ছে এখন।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১১ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে