বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

অপারেশন থিয়েটার চালু হলো ২৯ বছর পর

২৯ বছর পর চালু করা হয়েছে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ।  গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের প্রসূতি মা মনিরা বেগমের সিজারের মাধ্যমে  বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় এই অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করা হয়।

 জানা গেছে,  ১৯৯৩ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি অপারেশন থিয়েটারসহ স্থাপন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির প্রচেষ্টায় ২০০৮ সালে  ৫০ শয্যায় উন্নীত করে দ্বিতীয় তলায়  আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হয়। আধুনিক মানের দুটি অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি থাকলেও লোকবলের অভাবে অস্ত্রোপচার হচ্ছিল না। সামান্য অপারেশনের জন্য যেতে হতো রোগীদের জেলা সদরে বা প্রাইভেট ক্লিনিকে।

এ বিষয়ে প্রসূতির স্বামী কবির হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ২৯ বছর পর এই প্রথম আমার স্ত্রীর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করে স্ত্রী ছেলে সন্তান প্রসবের মাধ্যমে চালু করায় খুব খুশি। তবে দীর্ঘদিন অপারেশন বন্ধ থাকায় প্রসূতি মায়েরা সুবিধা থেকে বঞ্চিত ছিল বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাকেশ পাণ্ডে, গাইনোকোলজিস্ট ডা. ফারহানা আকতার, অ্যানেসথেসিয়া স্পেশালিস্ট ডা. এহসান আলী, শিশু কনসালটেন্ট ডা. আসাদুল ইসলাম, ডা. মল্লিকা সরকার, অপারেশন থিয়েটার ইনচার্জ ফাতেমা খাতুন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, অস্ত্রোপচারের পর নবজাতক ও তার মা সুস্থ আছেন অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উপজেলার হাজার হাজার প্রসূতি মায়েরা বিনা মূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারির সুবিধা পাবেন। এতে প্রসূতি মায়েদের প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা দেওয়া হবে।

Tag
আরও খবর