ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

জয়পুরহাটের ক্ষেতলালে এশার নামাজ আদায়ের সময় মসজিদের সামনে পটকা ফোটানোর প্রতিবাদ করার জের ধরে দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।


শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের  বারইল নলপুকুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে দুই জনকে কুপিয়ে জখমের এ ঘটনাটি নির্বাচনী সহিংসতায় রুপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। আহত দুই জনকে ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক চেয়ারম্যান প্রার্থী তাঁর কর্মী-সমর্থক দাবি করেছেন। 


তবে পুলিশ বলছে, মসজিদে নামাজ আদায়ের সময় পটকা ফোটানো নিয়ে মারধরের জেরে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি নির্বাচনী সংহিসতার রুপ দিয়ে প্রচার করা হচ্ছে। প্রথম ধাপে আগামী ৮ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ক্ষেতলাল উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট পাঁচজন প্রার্থী।


আহতরা ব্যক্তিরা হলেন, পলাশ সাখিদার (৩৫) ও নাসির হোসেন (৩০)। তাঁরা বারইল নলপুকুর গ্রামের বাসিন্দা। পলাশ সাখিদার পেশায় একজন সিএনজিচালক। তাঁকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পলাশ সাখিদার ও নাসির হোসেন ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল মিয়া সরদারের কর্মী সমর্থক আর মারধরের সাথে জড়িতরা হলেন আরেক চেয়ারম্যান প্রার্থী তাইফুল ইসলাম তালুকদারের সমর্থক বলে পুলিশ জানিয়েছে।


থানা পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, বারইল নলপুকুর গ্রামর মসজিদে শনিবার রাতে এশার নামাজ আদায় করছিলেন মুসল্লীরা। এসময় ওই গ্রামের বাসিন্দা নীরব হোসেনসহ কয়েক জন তরুণ ভ্যানযোগে যাওয়ার সময় পটকা ফোটান। এতে গ্রামের পলাশ সাখিদার তাঁদের উপন চড়াও হন। একপর্যায়ে পলাশ সাখিদার নীরব হোসেনকে মারপিট করেন। এরপর রাত সাড়ে নয়টার দিকে নীববসহ ১০-১২ জনকে নিয়ে পলাশ সাখিদারের বাড়িতে যান। সেখানে পলাশ সাখিদার ও নাসিরকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে আহত দুই জনকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া সরদার বলেন, আহত দুই জন আমার কর্মী সমর্থক। তাঁদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। এঘটনায়  আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এব্যাপারে জানতে অপর এক চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদারের মুঠোফোনে কল করা হলে অন্য একজন রিসিভ করেন। তিনি বলেন, তাইফুল ইসলাম ব্যস্ত আছেন। আপনার সঙ্গে পরে কথা বলবেন, বলেই মুঠোফোনের সংযোগ কেটে দেন। পরে যোগাযোগ করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি। 


তাইফুল ইসলাম তালুকদারের কর্মী মামদপুর ইউপির সাবেক আব্দুর রশিদ বকুল বলেন, পটকা ফোটানো জেরে আগে আমাদের ছেলেদের মারধর করা হয়েছে। যাঁরা আমাদের ছেলেদের আগে  মারধর করেছেন তাঁরা চেয়ারম্যান প্রার্থী দুলাল মিয়া সরদারের কর্মী-সমর্থক।


ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। আহত দুই জনকে  হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে তাঁদের সঙ্গে কথা বলেছি। নামাজের সময় পটকা ফোটানো নিয়ে ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটি দুই পক্ষই নির্বাচনী সহিংসতা বলে চালানোর চেষ্টা করছে। আহত দুই জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় কোন পক্ষই মামলা করেননি।

আরও খবর