সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর


বশেমুরবিপ্রবি প্রতিনিধি :


ভুয়া তথ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  সমাজবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মামুন সিরাজী। চেষ্টা করে নিয়োগের সুপারিশপ্রাপ্তও হয়েছিলেন। তবে বিষয়টি জানাজানি হলে সে নিয়োগ সুপারিশ বাতিল করা হয়।


জানা যায়, মামুন সিরাজীর দেয়া তথ্য ও উচ্চমাধ্যমিকের ফলাফলের সাথে মিল পায় নি কর্তৃপক্ষ। পরবর্তীতে তার নিয়োগ সুপারিশ বাতিল করা হয়। 

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, তার নিয়োগ সুপারিশ বাতিল করা হয়েছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, সে বলেছে ভুলক্রমে টাইপিং মিসটেক হয়েছে। অথচ তার জিপিএ তে আবেদন করারই সুযোগ নাই। সে টাইপ করবে কিভাবে? 

অভিযুক্ত মামুন সিরাজীকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি একেক সময় একেক তথ্য দেন। 

প্রথমে তিনি জানান, নিয়োগ পেলেও ঢাকায় চাকুরী করবেন বলে জয়েন করেন নি।


 পরে তিনি ঢাকায় চাকুরী করার জন্য না,বরং ভুল তথ্য দিয়ে ও ফলাফলের তথ্য গোপন করায় তার নিয়োগ বাতিল করা হয় এমন কল রেকর্ড আছে জানালে ফলাফল তথ্য গোপনের বিষয়টি স্বীকার করে নেন। 


এ ঘটনার সত্যতা স্বীকার করে বিভাগের বশেমুরবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। এ ঘটনায় আমরা ভীষণভাবে লজ্জিত।

Tag
আরও খবর