'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

বেগমগঞ্জে উগ্রবাদ আনসার উল্যাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

বেগমগঞ্জে উগ্রবাদ আনসার উল্যাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার



বেগমগঞ্জে উগ্রবাদ আনসার উল্যাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য মো.শরীফ উল্যাহ কে (২০) গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট।


সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার  মীরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত শরীফ মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।


জানা যায়, সকালে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।  এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, আসামি শরীফ নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। সে ফেইসবুক গ্রুপে ইসলামিক আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করে প্রজাতন্ত্রের জানমাল,সম্পত্তি ক্ষতিসাধনের ষড়যন্ত্রের লিপ্ত। উগ্রবাদী পোস্ট প্রচার প্রচারণা করার অপরাধ করে আসছে। দীর্ঘ নজরদারি শেষে ১টি মোবাইল ও ১টি সীমসহ তাকে গ্রেপ্তার করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম।  তিনি বলেন, মামলাটি এন্টি টেরোরিজম ইউনিট ঢাকার একটি দল তদারকি করছে।

আরও খবর