গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

লালপুর কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

নাটোরের লালপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে (১২) জোরপূর্বক শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভুগী ছাত্রীর বাবা বুধবার (২৬ অক্টোবর) লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ থেকে জানা যায়, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী লালপুর ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক আমিনুল ইসলামের কাছে প্রাইভেট পড়েন। প্রাইভেট পড়ানো শেষে অন্যান্য ছাত্রীদের ছুটি দিয়ে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) ওই ছাত্রীর সাথে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করে,পরে ঐ ছাত্রীর ডাক চিৎকার করে শিক্ষক আমিনুল ইসলাম কে ধাক্কা দিয়ে পালিয়ে আসে। এর পরে ওই ছাত্রী বাড়িতে এসে দুই দিন প্রাইভেট পড়তে যায়নি। দুই দিন পড়তে না যাওয়ায় তার মা কেন প্রাইভেট পড়তে যাচ্ছে না একথা জিজ্ঞেস করলে একপর্যায়ে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা মাকে বলে দেয়। পরে ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার(২৬শে অক্টোবর-২২) বিকালে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে প্রভাষক আমিনুল ইসলাম এর মুঠোফোনে বার বার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায় নি।

Tag
আরও খবর