ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

জয়পুরহাটে প্রথম ধাপে তিনটি উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।


আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ ফজলুল করিম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।


জানাগেছে, জেলার তিনটি উপজেলার মধ্যে ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট তেরো জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 


প্রতীক বরাদ্দকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মন্ডল মোটরসাইকেল প্রতীক, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার আনারস প্রতীক, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া সরদার দোয়াত কলম প্রতীক ও ফ্রিল্যান্সার নাজ্জাসী ইসলাম ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন, সাবেক যুবলীগনেতা মতলুব হোসেন টিউবওয়েল প্রতীক, সাবেক ছাত্রনেতা এস এম তুহিন ইসলাম তৌফিক তালা প্রতীক ও রাজনীতিতে নতুনমূখ হিসেবে রয়েছেন সাজ্জিব মন্ডল। তিনি বরাদ্দ পেয়েছেন মাইক প্রতীক।


অপরদিকে এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী মাঠে রয়েছেন। প্রতীক বরাদ্দৃত মোট ছয় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নূরুন্নাহার গুন্নাহ সেলাইমেশিন প্রতীক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সামিমা আখতার পদ্মফুল প্রতীক, রহিমা আক্তার ফুটবল প্রতীক, আফিয়া খাতুন কলস প্রতীক, খোতেজা বেগম বৈদ্যুতিক পাখা প্রতীক ও মোছাঃ নূরবানু খাতুন হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।


প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রার্থীরা আজ থেকে প্রচারনায় নেমে পড়েন। আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর