সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

ফের টালিউডের সিনেমায় বাঁধন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-05-2024 12:31:13 am

ফের টালিউডের সিনেমায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। বাঁধন এই মুহূর্তে শুধু বাংলাদেশ বা কলকাতায় নয় হিন্দিতেও কাজ করছেন। দুই বাংলাতেই তিনি রীতিমতো আলোচিত। ‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের মুখ তিনি।


সবকিছু পরিকল্পনা মাফিক চললে আবারও কলকাতার ছবিতে কাজ করতে দেখা যাবে অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। প্রসেনজিৎ বিশ্বাসের ‘অ্যান্থোলজি ফিল্ম ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এ সিনেমায় বাঁধন অভিনয় করতেও রাজি হয়েছেন বলে জানা গেছে।


এমনই খবর জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।


সূত্রের খবর, ইতোমধ্যে ওপার বাংলায় যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। এই গল্পে বাঁধন ছাড়াও থাকছেন ‘ফারজি’, ‘ব্রহ্মাস্ত্র’- খ্যাত শাকিব আইয়ুব এবং দেবপ্রসাদ হালদার। মে মাসের মধ্যভাগে বাঁধনের শুটিং শুরু হওয়ার কথা।


পরিচালক প্রসেনজিতের অ্যান্থোলজিতে মোট ৫টি গল্প। কয়েকটির শুটিং ইতোমধ্যে হয়েছে। বিভিন্ন গল্পে পার্নো, সম্রাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, মুমতাজ, সায়ন মুন্সিরা শ্যুট করেছেন।


এর আগে ২০১৮ সালে তাকে দেখা গেছে সৃজিত মুখোপাধ‌্যায় পরিচালিত ‘হইচই’-এর সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’তে। এরপর ২০২৩ সালে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তে প্রথমবার বলিউডে কাজ করেন অভিনেত্রী। বাঁধন হিনা ওরফে অক্টোপাস-এর চরিত্রে অসম্ভব নজর কাড়েন। তাবুর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন তিনি। তবে এর পরে তাকে ভারতের সিরিজ বা সিনেমাতে পাওয়া যায়নি।


সে ক্ষেত্রে বলা যায় ‘খুফিয়া’র পরে ‘ফেয়ার অ‌্যান্ড আগলি’ হতে চলেছে ভারতে তার তৃতীয় কাজ। ওটিটিতে তার কাজ দেখার ফলে এ দেশে বাঁধনের অগণিত ভক্ত রয়েছেন। ফলে অভিনেত্রীকে নিয়ে তৈরি সিনেমাতে দর্শকদের আগ্রহ থাকবে।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৩ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে