দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন



বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৭ এপ্রিল ২০২৪, শনিবার। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৪৪৮১ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। এর মধ্যে ২৭ এপ্রিল বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১৭৪৬ জন ভর্তিচ্ছু। একই দিন বিকেল ৩:৩০ থেকে ৪:৩০টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।এছাড়া ৩ মে ২০২৪ বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ২৩৪১ জন এবং ১০ মে ২০২৪ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বাণিজ্য শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৩৯৪ জন পরীক্ষার্থী বিশ^বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল প্রকার জালিয়াতি এড়াতে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়োজিত থাকবে।প্রক্টর আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। পরীক্ষা শুরুর ১ (এক) ঘণ্টা পূর্বে থেকে পরীক্ষাকালীন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটর সাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না।প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। 

Tag
আরও খবর