ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে চেয়ারম্যান প্রার্থী নাজ্জাসী চৌধুরীর ছয় দফা অঙ্গীকার

আগামী ৮ মে অনুষ্ঠিতব্য জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজ্জাসী ইসলাম উপজেলার উন্নয়নে ৬ দফা অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় ক্ষেতলাল থানা মোড়ে এক নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে ছয় দফা অঙ্গীকার তুলে ধরেন।


চেয়ারম্যান প্রার্থী নাজ্জাসী ইসলাম উপজেলার নিশ্চিন্তা গ্রামের আব্দুল হাকিম চৌধুরীর ছেলে এবং পেশায় একজন ফ্রিল্যান্সার। তিনি কোনো দলীয় প্রার্থী নয়। তবে শুধুমাত্র উপজেলার উন্নয়নে ও সমাজের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতেই নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় তিনি বক্তব্যে নির্বাচিত হলে উপজেলার কর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে ৬  দফা অঙ্গীকার তুলে ধরেন। 


তার ছয় দফা অঙ্গিরার হলো: (১) নির্বাচনে  জয়লাভ করলে শেষ দুই বছরে এতিম ও দরিদ্র, বসতবাড়ি সর্বস্ব কন্যা দায়গ্রস্ত পিতাদের কন্যার বিবাহের জন্য ২০ হাজার করে টাকা প্রদান করা হবে। (২) নির্বাচনে জয়লাভের দুই বছরের মধ্যে উপজেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। (৩)  নির্বাচনে জয়লাভের ছয় মাস পর থেকে প্রতিটি ইউনিয়নে একটি করে হস্ত ও কুটির শিল্প হাব নির্মাণ করা হবে। যেখানে আমার গ্রামের মা-বোনেরা কাজ করে নিজেরা স্ববলম্বী হবে এবং স্বামী সন্তানদেরকে সহযোগিতা করবে। (৪) সকল ধর্মের সাধু সন্ন্যাসী‌ যোগী পুরুষদের জন্য তুলসীগঙ্গার তীরে একটি আশ্রম প্রতিষ্ঠা করা হবে, যেখানে তারা বিনামূল্যে থাকবে খাবে ও ধ্যান জ্ঞান ও যোগ সাধনা করবে। (৫) অর্থ কষ্টে যারা বেশি দূরে পড়াশোনা করতে পারেন নাই, সেই সব ভাইদের মধ্য থেকে পুরো উপজেলাতে ৭৭৫ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে চাকুরী নিশ্চিত করা হবে এবং (৬) উপজেলার শিক্ষার্থী ও চাকুরী প্রত্যাশীদের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে ইংলিশ স্পোকেন ক্লাব প্রতিষ্ঠা করা হবে, যার মধ্য দিয়ে তারা নিজেদেরকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে পারে।


বক্তব্য শেষে ক্ষেতলাল থানা মোড়ে ও কাচারী বাজারে ৬ দফা অঙ্গীকার সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। তার এমন ব্যতিক্রমী প্রচারণায় জনমনে সাড়া ফেলেছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে