ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঢাবিতে রিকশাচালকদের মাঝে ইচ্ছেপূরণ ফাউন্ডেশনের ক্যাপ ছাতা বিতরণ


সারা দেশের মতো অব্যাহত তাপপ্রবাহে কাহিল সারাদেশের মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। তীব্র গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন রিকশা চালকরা। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সঙ্গে কমছে প্রাত্যহিক আয়-রোজগারও। এমন পরিস্থিতিতে রিকশাচালকদের কষ্ট লাঘবে গরম সহনীয় ক্যাপ ছাতা বিতরণ করেছে ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন।



শনিবার ( ৪ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থান করা কিছু রিকশাচালকদের মাঝে ক্যাপ ছাতা এবং ঠান্ডা পানি বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। এ সময় ইচ্ছেপূরন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয়, কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান উদ্দিন, ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন এবং আরবি বিভাগের শিক্ষার্থী তাহসিন আহমেদ।



ক্যাপ ছাতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিকশাচালকরা। তারা জানান, উপহার হিসেবে পাওয়া ক্যাপ ছাতা রোদ-বৃষ্টিতে তাদের উপকারে আসবে। তীব্র গরমে পাশে থাকার জন্য ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তারা।



কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন হৃদয় বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুরু থেকেই সে কাজটি করে আসছি। ঢাকায় রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করেন রিকশাচালকরা। আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছেপূরণ পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে।



সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে, তাদের ইচ্ছেপূরণ করতেই ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের সৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পুরো বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উদ্দেশ্য ইচ্ছেপূরন মানবিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ২০টি জেলায় ২৭টি সহায়তা প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত  মানুষের মাঝে সহযোগিতা পোঁছে দিয়েছে মানবিক এ সংগঠনটি।

আরও খবর