রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক : দুই কর্মীকে জরিমানা

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচনে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে প্রচারণার সময় 'টেলিফোন' প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আখতার সুমিকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে সতর্ক সহ তার দুই কর্মীকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ঠা মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী সুমির দুই কর্মীর মোটরসাইকেল আটক করে জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।

জরিমানা প্রদানকৃতরা হলেন, উপজেলার চিলাহাটি এলাকার সিরাজুল ইসলামের পুত্র মিজানুর রহমান ও ফজলে রহমানের পুত্র মিল্লাত হোসেন।

জানা গেছে, শনিবার সকালে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে চিলাহাটি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আখতার সুমি। দুপুরে মোটরসাইকেল বহরটি ডোমার শহরে প্রবেশ করলে তীব্র যানজট শুরু হয়। বিকাল সাড়ে ৩টার দিকে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় ডোমার থানা পুলিশের সহায়তায় মোটরসাইকেল বহর আটক করে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় প্রার্থী সুমিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করে দুইটি মোটরসাইকেল চালককে এক হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে।

আরও খবর