প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

শিক্ষিত বেকারেরা দেশের জন্য বোঝা হয়ে গেছে : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহামুদ


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহামুদ বলেছেন 'শিক্ষিত বেকারেরা আজ সারা বাংলাদেশে বোঝা হয়ে গেছে। সমাজের বোঝা হয়ে গেছে। পরিবারেরও বোঝা হয়ে গেছে। বাবা-মাসহ পরিবারের সদস্য কষ্ট করে সন্তানের  উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সার্টিফিকেট অর্জন করিয়েছে ঠিকই। কিন্তু কর্মসংস্থান না থাকায় উচ্চ শিক্ষিত বেকারেরা বোঝা হয়ে দাঁড়িয়েছে। দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে হলে, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টির দিকে আমাদের গুরুত্ব দিতে হবে।


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জামালপুরের  ইসলামপুর উপজেলায় বেকার সমস্যা দূরীকরণ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে 'ডিজিটাল মার্কেটিং' ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হাসপাতাল সংলগ্ন উপজেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের উদ্যোগে তিন মাস ব্যাপী কম্পিউটারের মাধ্যমে 

ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধনী ওই অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতা মোস্তফা আল মাহমুদ বলেন, 'আমি যেহেতু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সেহেতু বেকারত্বের গ্লানি মোচনে আমারও দায়িত্ব আছে বলে মনে করি। এই দায়বোধ থেকে বেকারত্ব দূরীকরণে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছি। গত দুইটি জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে আমি নির্বাচনে অংশ নিয়ে আমি জয় হতে পারিনি। কিন্তু বেকারত্ব ঘোচাতে জয়-পরাজয়ের বিষয় না। আমি মনে করি, দেশ এবং মানুষের জন্য কাজ করাটাই বড় জরুরি। আমি সেকারণেই শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছি।'


মাওলানা নাছির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মোস্তফা আল মাহমুদ আরও বলেন, 'প্রথম পর্যায়ে বিনামূল্যে ৩২০ জন তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে সক্ষমতা সৃষ্টির উদ্দেশ্যে আটজন প্রশিক্ষক প্রশিক্ষণ দেবেন।



মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ও ইউপির সাবেক চেয়ারম্যান মসিউর রহমান বাদল এবং  জেলা জাতীয় পার্টির সহসাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল্লাহ।

আরও খবর