রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারের 'শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন'-এর সাধারণ সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন 'শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন'-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭শে এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের বাটার মোড় স্থ শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের নিজস্ব ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন- ডোমার পৌরসভার মেয়র এবং শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।

সাধারণ সভায় নতুন সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি প্রতিবেদন পেশ করেন- শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক।

অনুষ্ঠান শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সকলের পাশাপাশি প্রতিষ্ঠানটির যেসকল আজীবন সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোক প্রস্তাব পেশ সহ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় সংগঠনটির বাৎসরিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন- শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা।

শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন এর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠানের সংবিধান সংশোধনের উপর আজীবন সদস্যদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন- সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ খায়রুল আলম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান লেবু, ময়নুল হক, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, আনোয়ারুল হক আনু, সালাহউদ্দিন, মোসাব্বের হোসেন মানু, মোঃ রবিউল আলম, আইয়ুব আলী, মিনহাজুস সাবির সিমু, ডেইজি নাজনীন মাশরাফি নীনা প্রমুখ।

২০২২ সালের ৫ই এপ্রিল থেকে শুরু করে আগামী ২০২৫ সালের ৪ঠা এপ্রিল পর্যন্ত তিন বছর মেয়াদী বর্তমান ১৬ সদস্যর কার্যনির্বাহী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সহ-সভাপতি মোঃ মোজাফফর আলী, মোঃ আখতারুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ, অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক  মোঃ আল-আমিন রহমান, কার্যনির্বাহী সদস্য রাশেদ মাহমুদ উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোঃ মিজানুর রহমান সোহাগ, মোঃ হাফিজুর রহমান মন্ত্রী, মোঃ সাজ্জাদ কিবরিয়া পাপ্পু এবং সংরক্ষিত মহিলা সদস্য নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী দ্বায়িত্ব পালন করবেন বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনটি ১৯৫০ সালে স্থাপিত হয়ে একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে আজ। বর্তমানে এই প্রতিষ্ঠানের আজীবন সদস্য ৪০৪ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ৫৮ জন। বর্তমানে আজীবন সদস্য ৩৪৬ জন। বর্তমানে পাঠাগারে বইয়ের সংখ্যা ৬ হাজার ৪৮৩টি।

পরিশেষে, সকলের মতামতের ভিত্তিতে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের গঠনতন্ত্র সংশোধনী পাশ এবং গত ২ বছরের উন্নয়নের ফিরিস্তি ইত্যাদি বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag
আরও খবর