শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

বশেমুরবিপ্রবিতে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৮৯.৯২ শতাংশ


রেজওয়ানুল ইসলাম

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 


আজ ২৭ এপ্রিল (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১৭৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৭০ জন উপস্থিত এবং ১৭৬ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল শতকরা ৮৯.৯২%। 


পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এ. কিউ. এম মাহাবুব, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম,  ট্রেজারার প্রফেসর ড. মো. মোবারক হোসেন, রেজিস্টার দলিলুর রহমান ও প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।


ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, স্থানীয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার লোক নিয়োজিত ছিল।


পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্রে যেতে সহযোগিতা ও যানযট নিরসনে কাজ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যরা। এছাড়া তীব্র তাপদাহে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি, কলম ও শরবত বিতরণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ও অন্যান্য সংগঠন।


প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে যার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।


উল্লেখ্য, আগামী ৩ মে গুচ্ছের মানবিক ও ১০ মে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

Tag
আরও খবর