সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

পাকিস্তানের উপর ক্ষেপেছেন রাজা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2024 07:11:24 pm

বেঞ্চের শক্তি পরীক্ষার অজুহাত না দিয়ে পাকিস্তান ক্রিকেট দলকে জিততে বললেন দেশটির সাবেক ক্রিকেটার ও চেয়ারম্যান রমিজ রাজা। দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারের পর রাজা বলেন, টি-টোয়েন্টি বিশ^কাপের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কোন প্রয়োজনই নেই। পাকিস্তানের উচিত াচ জয়ে মনোনিবেশ করা।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারনে প্রথম সারির ৯জন খেলোয়াড়কে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান।

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে পাকিস্তান। তৃতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে চতুর্থ ম্যাচ ৪ রানে জিতে সিরিজে এগিয়ে যায় কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছিলেন, বিশ^কাপের জন্য সেরা দল বাছাই করতে দ্বিপাক্ষীক সিরিজে বেঞ্চের পরীক্ষা-নিরিক্ষা করা হবে।

কিন্তু বিশ^কাপের আগে এসব পরীক্ষা-নিরিক্ষা বন্ধ করে পাকিস্তানকে জয়ের দিকে মনোনিবেশ করতে বললেন রাজা। নিজের ইউটিউব চ্যানেলে রাজা বলেন, ‘কোথায় এমন লেখা আছে, বেঞ্চের শক্তি পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ম্যাচ হারতে হবে। আপনারা কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না। নিয়মিত হারতে থাকলে আত্মবিশ^াসে চিড় ধরবে এবং পরীক্ষা-নিরীক্ষার কারনে ধ্বংসের মুখে পড়তে হবে। আমাদের সাদা বলের দলটি ভালো ছিলো। কিন্তু নতুন অধিনায়ক আসায় তাদের পজিশন পরিবর্তন হয়েছে। বড় খেলোয়াড়দের বেঞ্চে রাখা হচ্ছে, আবার অন্যদের খেলার সুযোগ দেওয়া হয়েছে।’

রমিজ আরও বলেন, ‘ডাগআউটে যারা আছে তারা ক্রিকেট বিশেষজ্ঞ হবার চেষ্টা করছে। তারা অনেক বিভ্রান্তির মধ্যে আছে। বিশ্বকাপের আগে কেন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন, তা আমি বুঝতে পারছি না।’

বিশ^কাপের আগ মুর্হূতে ইংল্যান্ডের বিপক্ষে ২২ মে থেকে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পরীক্ষা-নিরীক্ষার কারনে ইংল্যান্ডের কাছে পাকিস্তান হারতে পারে কিনা, এমন প্রশ্ন নিজেই তুলে ধরেন রাজা। তিনি বলেন, ‘আপনাকে এমন একটি দল তৈরি করতে হবে, যারা লড়াই করতে পারবে। আপনি প্রতিভার উপর নির্ভর করে পরীক্ষা-নিরীক্ষা করে ম্যাচ হারাতে পারেন না। পরীক্ষা-নিরীক্ষা করা যেতেই পারে কিন্তু দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের বিপক্ষে ম্যাচ হারাতে পারেন না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হেরে, পাকিস্তান কি ভারতকে হারাতে নিউ ইয়র্ক যাবে? হারের ফলে ঐ সময় চাপে থাকতে হবে। এজন্য জয়ের প্রতিই মনোনিবেশ করা উচিত পাকিস্তানের।’

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৭ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে