প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

শহিদ সুভাষ হলে পর্দা উঠল কক্সবাজার নৃত্য উৎসবের

বিশ্ব নৃত্য দিবস-২০২৪ উপলক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী,কক্সবাজার জেলা সংসদের আয়োজনে উদবোধন হল ‘কক্সবাজার নৃত্য উৎসব ‘ ২৯ এপ্রিল,২০২৪, সোমবার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে দুইদিনব্যপী আয়োজিত এই অনুষ্ঠানের উদবোধন ঘোষণা করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী।

নৃত্যের তালে তালে, নটরাজ / ঘুচাও সকল বন্ধ হে।

সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও / মুক্ত সুরের ছন্দ হে –

স্লোগানে কক্সবাজারে প্রথমবারের মত আয়োজিত এই নৃত্য উৎসবের উদবোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, খেলাঘর কেন্দ্রীয় পরিষদ সদস্য সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল,কবি মানিক বৈরাগী,বিশিষ্ট নৃত্যশিল্পী এম.আর ওয়াসেক,শেখ আবিদুর রহমান কচি, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না,সম্পাদক এম জসীম উদ্দিন,অধ্যাপক রাধু বড়ুয়া,সত্যেন সেন শিল্পীগোষ্ঠী,কক্সবাজারের সভাপতি খোরশেদ আলম, সম্পাদক মনির মোবারক সহ আরো অনেকে।

এই আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশন করে সংগঠনটির সংগীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা। প্রদীপ জ্বালিয়ে দুইদিন ব্যপী এই আয়োজনের উদবোধন ঘোষণার পরপরই অনুষ্ঠিত হয় ‘বিশ্ব নৃত্য দিবস ২০২৪’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

এই উৎসবে আগামীকাল থাকবে সম্মাননা প্রদান,কথামালা,পুরস্কার বিতরণ এবং নৃত্যানুষ্ঠান।

Tag
আরও খবর