প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

৪ গুনীজনকে সম্মাননা দিলো সাংবাদিক সংসদ কক্সবাজার

কক্সবাজারের নানান খাতে গুরুত্বপুর্ন অবদানের জন্যে ৪ গুনীজনকে সম্মাননা দিয়েছে সাংবাদিক সংসদ কক্সবাজার। সোমবার (২৯ এপ্রিল) সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষ্যে সমুদ্র শহরের জারা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। এসময় তিনি উত্তম চরিত্র দিয়ে সমাজের উন্নয়নে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি বলেন, সমাজের কল্যানে ,দেশের কল্যানে সংবাদ মাধ্যমকে আরো দায়িত্বপুর্ণ ও গতিশীল ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত এবং হুইে সাইমুম সরওয়ার কমলের পিতা ওসমান সরওয়ার আলম চৌধুরীকে মরনোত্তর সম্মাননা, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ন অবদানের জন্যে কক্সবাজার শত্রুমুক্ত ঘোষণার নায়ক ক্যাপ্টেন অব. আব্দুস সোবহানকে মরনোত্তর ,সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা,দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামকে মরনোত্তর এবং পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে হোটেল সায়মানের স্বত্বাধিকারী ,সাবেক এমপি ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সম্মাননা দেয়া দেয়া হয়।

ওসমান সরওয়ার আলম চৌধুরীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রয়াতের পুত্র হুইপ সাইমুম সরওয়ার কমল, সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রয়াতের পুত্র কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,ক্যাপ্টেন অব.আব্দুস সোবহানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রয়াতের কন্যা সাবেরা ফারজিন তৃপ্তি ,ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন উনার পুত্র আমিনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ রাসেল,অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম। এতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম , সাংবাদিক শামসুল হক শারেক, সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। সংগঠনের যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী ছিলো নানান আয়োজন।অনুষ্ঠানের সংগঠনের উপদেষ্টা পরিষদ ও আজিজ রাসেলকে সভাপতি ও বলরাম দাশ অনুপমকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

Tag
আরও খবর