ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কে হবেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ? জল্পনা কল্পনার শেষ নেই ।


ষষ্ঠতম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে দিন ধার্য করে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ মার্চ) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের ২৯তম সভায় উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হয় ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় বেঁধে দেয় ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হয় ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বেঁধে দেয় ২২ এপ্রিল । পরদিন প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয় ।  দেশের প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা কিছু উপজেলায় জোরেশোরে  চললেও ব্যতিক্রম বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের আমেজ এখনো শুরু হয়নি এই উপজেলায় । ঢিলেঢালা ভাবে চলছে নির্বাচনী প্রচারণা। অনেকের মতে, প্রার্থীরা কৌশল অবলম্বন করছেন ।ভোটের শেষ ফলাফল কিভাবে নিজের হাতে নেওয়া যায় সে বিষয়ে নানা তথ্য- উপাত্ত সংগ্রহ করছেন প্রার্থীরা।  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় । চারজন প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে  নির্বাচন করলেও মূলত দুজন প্রার্থীর মধ্যে জয় - পরাজয় ঘটবে । মোহাম্মদ আলীর মোটরসাইকেল প্রতীক ও আলহাজ্ব মোঃ সফিকুল ইসলামের আনারস মার্কা প্রতীকের মধ্যেই লড়াই হবে । নাম প্রকাশে অনিচ্ছুক প্রার্থীদের  নিকটতম কর্মীরা জানান- আগামী দু' একদিনের মধ্যে  তাদের নির্বাচনী প্রচারণা  বেগবান হবে । 


উল্লেখ্য, ইভিএমে ভোট হবে ২২ উপজেলায়, বাকিগুলোয় ব্যবহার হবে ব্যালট পেপার।


১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ছয় ধাপে ও ২০১৯ সালে পাঁচ ধাপে উপজেলা পরিষদের পঞ্চম ভোট হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে ৪৯২টি।

Tag
আরও খবর





6a47c450c9191-030726081648.webp
ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে

১০ ঘন্টা ২৭ মিনিট আগে