চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রসঙ্গঃ শ্রমিক দিবস ও শ্রমিকের অধিকার

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 01-05-2024 01:34:48 pm

প্রসঙ্গঃ শ্রমিক দিবস ও শ্রমিকদের অধিকার


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি 


আজ ১লা আন্তর্জাতিক শ্রমিক দিবস(মে দিবস)। দিবসটি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দু একটা দেশ ব্যতিত। এ দিবসটি পালন করা হয় প্রতি বছর ১লা মে তারিখে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল সভা, সমাবেশ,র‌্যালি, পদযাত্রা, পথ নাটক ইত্যাদি।


১৮৮৬ সালে ১লা মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য যুক্তরাষ্ট্রর শিকাগো শহরের হে মার্কেটর সামনে জমায়েত হয়েছিল। তাদের দাবী ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ করবে। কারণ তৎকালিন সমেয় শ্রমিকরা সাপ্তাহ ব্যাপী দৈনিক ৮ ঘন্টা অধিক সময় শ্রম দিয়ে নামে মাত্র পারিশ্রক পেত। এ সামান্য পারিশ্রমিক দিয়ে জীবিকা নির্বাহ করা খুবই কস্ট সাধ্য ছিল। শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে যখন হে মার্কেটের সামনে শ্রমিকরা জমায়েত হয়েছিল তখন অজ্ঞাত নামা কোন একজন পুলিশের উপর বোমা নিক্ষেপ করলে কয়েক জন পুলিশ নিহত হয়। এরপর পুলিশও উপস্থিত শ্রমিকদের উপর গুলি চালালে ঘটনাস্থলে ১১ জন শ্রমিক শহীদ হন এবং অনেকে আহত হন। 


শ্রমিকদের রক্তের বিনিময়ে আদায় করা দৈনিক ৮ ঘন্টা কাজ করার দাবী। কিন্তু বাস্তবে কি শ্রমিকরা ৮ ঘন্টা কাজ করছে না কি অধিক সময় শ্রম দিচ্ছে। এখনও দেশে এবং বিদেশে শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। বাংলাদের গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিকের জন্য রাস্তা নামতে হচ্ছে। তাদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে মালিক পক্ষের কাছে নির্যাতিত হতে হচ্ছে। 


শ্রমিকরা শ্রমের বিনিময়ে তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। বঞ্চিত করা হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে গৃহকর্মী নির্যাতনে খবর। শিশু শ্রম নিষিদ্ধ হলেও পেটের দায়ে অনেক শিশু বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে থাকে। সেখানে তারা গৃহকর্তী, গৃহকর্তা আবার কখন তাদের ছেলে মেয়ের দ্বারা শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিত হচ্ছে।বাসা বাড়িতে শিশু গৃহকর্মীরা দৈনিক ৮ ঘন্টা নয় ১৮ ঘন্টা পরিশ্রম করেও তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। পাচ্ছেনা তাদের কোন অধিকার,তারা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে।


আজ শ্রমিক দিবসেও নির্যাতিত হচ্ছে অনেক শ্রমিক। দুমুটো ভাতের জন্য শ্রমিকরা তাদের জীবনের সুখকে বিসর্জন দিয়ে নিজের অধিকার জলাঞ্জলি দিয়ে শুধু মাত্র বেঁচে থাকার জন্য জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা বুঝে না শ্রমিক দিবস কি এবং কেন হয়েছিল শ্রমিক দিবসের সূচন। আজও  শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে।

Tag
আরও খবর