চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-05-2024 06:21:42 am

চলতি বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকায় করা হবে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত হাদিস প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, রুট টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে হজযাত্রীদের ব্যাগও বিমানবন্দর থেকে সরাসরি হজযাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। ফলে সৌদিতে গিয়ে হজযাত্রীদের আর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। জানা যায়, দেশের ৮টি বিভাগের ৯টি অঞ্চলে হিফজুল হাদিস প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনাল প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর জন্য ওমরাহ পালন করারসহ নগদ ৬৫ হাজার টাকা পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার ও তৃতীয় পুরস্কার ৫৫ হাজার টাকাসহ প্রথম ১০ জনকেই দেওয়া হয় ক্রেস্ট ও সনদ। আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৮ মে বাংলাদেশিদের হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজযাত্রীদের ভিসা আবেদনের সময় এক সপ্তাহ বাড়িয়েছে সৌদি সরকার। চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। এর আগে হজ যাত্রীদের ভিসা আবেদনের শেষ সময়‌ ছিল ২৯ এপ্রিল পর্যন্ত।

আরও খবর
6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১০ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১২ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৬৪ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১৪০ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে