ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বেশ কয়েকজন শেরপুরের ঝিনাইগাতী বাজারে ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রূপগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে বাড়িঘর বিধ্বস্ত, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি

নারায়নগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তান্ডবে প্রায় শতাধিক বাড়িঘর রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে।  গাছপালা উপড়ে পড়েছে,ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে গেছে,  এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। বিদুৎ না থাকায় পানি সংকট চরম ভুগান্তিতে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়,গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শুরুহয় বৃষ্টি সাথে প্রচণ্ড বেগে ঝড়,মুহূর্তে বাড়িঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়,গাছপালা  দুমড়ে মুচড়ে উপরে ফেলে, পাকা ধান নষ্ট হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়।

বৈদ্যতিক খুঁটি ভেঙ্গে তারছিঁড়ে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এতে করে আমাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে ।

উপজেলার ভুলতা , গোলাকান্দাইল,হাটাবো, দরিকন্দি,মাঝিপাড়া, পাচাইখাসহ বিভিন্ন এলাকায় এই কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

হাঁটাবো এলাকার আব্দুর রহমান বলেন , আমার বাড়ির টিনের চালা উড়িয়ে নিয়ে যায়, আম গাছের সমস্থ আম ঝরে পড়ে , বেশ কয়েকটি কাঁঠাল গাছের উপরের মাথা বেঙ্গে গেছে ,আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । একই এলাকার সেলিম মিয়া বলেন, আমি গরিব মানুষ কৃষি কাজ করি ঝড়ের কারণে আমার ফসলি জমির পাকা ধান নষ্ট হয়ে গেছে গরুর ঘরের ভেঙ্গে চালার  টিন উড়িয়ে নিয়ে যায় আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কামাল মিয়া জানান,আমার বাড়ির পাশে বেশ কয়েকটি বৈদ্যতিক খুঁটি ভেঙ্গে পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে,বিদুৎ না থাকায় আমাদের পানি সংকট দেখা দিয়েছে।

আমরা চরম ভুগন্তিতে পড়েছি, আমরা দ্রুত এর সমাধানের জন্য আবেদন করছি।

Tag
আরও খবর