ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

কয়রার খিরোলে জোরপূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধিঃ


খুলনা জেলার কয়রা থানার আমাদি ইউনিয়নের খিরোল গ্রামে বাবু, রায়হান,  মারুফা খাতুন, সোহেল, মিজান মোড়ল, জলিল মোড়ল, কামরুলদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করা ও মারামারির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।


অভিযোগ ও বাদী সুত্রে জানা যায় জেলা খুলনা, থানা কয়রা, মৌজা খিরোল জেএলএ এসএ ১২২ নং হাল ১৫ নং। এসএ খতিয়ান নং ১০১ তৎপর ১০১/১ হাল বিআরএস খতিয়ান নং ২৬৬ তৎপর নাম পত্তন ও জমা খারিজ সুত্রে ৪১৭ নং এসএ দাগ ৪৮১, ৪৪৮, ৪০৫, ৪০৭, ৪০৯ ও হাল ১৫৩৩, ১৫২৩  দাগে মোট ১.২৬ একর জমির মধ্যে .৫০ শতক জমি অয়ারেশ ও কবলা মুলে প্রাপ্ত হইয়া সেখানে সিমান ও চৌহদ্দি নির্মাণ পূর্বক শান্তি পূর্ণ ভাবে ভোগ দখল করা থাকাকালীন উপরোক্ত বিবাদীগণ বিভিন্ন সময়ে উক্ত সম্পত্তি সীমানা কাটিয়া ক্ষয় ক্ষতি করিয়া আসিতেছে। গত ইং ১৬.০৪.২০২৪ তারিখ সকাল আনুঃ ৭/৭.৩০ সময়ে বিবাদিগন জোরপূর্বক আমার জমিতে প্রবেশ করিয়া নতুন করে রাস্তা নির্মাণ করিতে থাকিলে আমি বাধা দিলে দিলে তারা আমাকে মারপিট করতে থাকে । স্থানীয় লোকজন চলে আসায় তারা চলে যায় এবং হুমকি দিয়ে বলে তোরা কিভাবে বসবাস করিস আমরা দেখব? ঘটনা নিয়ে আমি কয়রা থানায় একটি অভিযোগ করেছি ও জোরপূর্বক জমি হইতে বেদখল করতে আসায় কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি যাহার নম্বর এমআর ২৯/২০২৪।  


সরেজমিনে গেলে স্থানীয় প্রতিবেশী আঞ্জুয়ারা ও সখিনা বলেন আমরা বিয়ের পর হইতে দেখে আসতেছি জমিটা শহিদুল অর্থাৎ বাদী ভোগ দখল করে ও মাছ চাষ করে আসতেছে । কয়েকদিন আগে উপরোক্ত বিবাদীগণ জোর করে জমি দখল করতে আসিলে বাদী বাধা দিলে বাদীকে মারপিট কর চলে যায়।


অভিযোগের সত্যতা সম্পর্কে জানার জন্য বিবাদী বাবু ও মারুফা এর মুঠোফোনে একাধিকবার কল করলেও বিবাদীদ্বয়কে কল রিসিভ করেননি। এ ব্যাপারে কয়রা থানা ও উপজেলা নির্বাহী কোর্ট এ খোজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

Tag
আরও খবর