অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

রংপুরে আমীরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে পীরগাছায় প্রস্তুতি সভা

pirgacha bulletin ( Contributor )

প্রকাশের সময়: 16-06-2025 11:31:28 pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান আগামী ২৮জুন, শনিবার রংপুর জিলা স্কুল মাঠে জনসমাবেশে যোগ দেবেন। জনসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে সোমবার (১৬জুন) রাতে পীরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে জামায়াত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মমতাজ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের টার্গেট উত্তরবঙ্গের মানুষ এই সভা থেকে যেন তারা স্বীকৃতি দেয়-স্মরণকালের মহাসমাবেশ হয়েছে রংপুরে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ২০১১ সালে যখন প্রকাশ্যে কাজ করতে বাধার সম্মুখীন হলো তখন আমাদের রোকনের সংখ্যা ছিল মাত্র ৩৫হাজার। এতো প্রতিবন্ধকতার পরও জামায়াতে ইসলামী থেমে যায়নি। আজকে সারা বাংলাদেশে রোকনের সংখ্যা এক লক্ষ আট হাজার। যারা আমাদের রাজাকার রাজাকার বলে থামিয়ে দিয়েছিল তারাই রাজাকারের কলঙ্ক মাথায় নিয়ে দেশ ছাড়া।  
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, নায়েবে আমির আবুল হাশেম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি আনোয়ারুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের রোকন।           
আরও খবর