চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাবি শাখা'র দায়িত্বে সবুজ-বিভা

Md. Yeasir Arafat ( Contributor )

প্রকাশের সময়: 19-08-2026 03:49:50 pm



বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমা বিভা মনোনীত হয়েছেন।


বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ইং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক নব নির্বাচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন করা হয়।


নবমনোনীত সভাপতি সবুজ আহমেদ পূর্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছেন।


নবমনোনীত সাধারণ সম্পাদক সাইমা বিভা পূর্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছেন।


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ তৈরির লক্ষ্যে সংগঠনটি কাজ করে। 


বর্তমানে সারা বাংলাদেশে সংগঠনটির ২৩ টির অধিক শাখা কার্যক্রম পরিচালিত হচ্ছে।  বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা অন্যতম একটি শাখা। 

শাখাটি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের নিয়ে নিয়মিত লেখালেখি, পাঠচর্চা, কর্মশালা ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।


নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে তরুণ লেখকদের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশে একটি বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে শাখার পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে লেখালেখি ও পাঠচর্চার পরিসরকে আরও বিস্তৃত করতে সভা -সমাবেশ, মানসম্মত কর্মশালা, সেমিনার - সিম্পোজিয়াম সহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে। তরুণ লেখকদের বৃদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠুক বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইমা বিভা বলেন, “ “নবীন লেখকদের নিয়মিত লেখালেখি ও পাঠচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি কর্মশালা, পাঠচক্র ও নানামুখী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে লেখক হিসেবে আত্মপ্রকাশের একটি প্লার্টফর্মে হিসেবে দাঁড় করাতে আমরা একসাথে কাজ করে যাব। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নবীন লেখকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান ও নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা আন্তরিকতার সহিত কাজ করে যাব থাকব। 



Tag
আরও খবর