সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিএনপি নির্বাচনের মাধ্যমে নয়, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা চায়: হানিফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-05-2024 01:05:59 pm

দেশ যখন উন্নয়নের ধারায় ধাবিত হচ্ছে তখন বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। তারা (বিএনপি) মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা নির্বাচনমুখী নয়। তারা আন্দোলন করে কিন্তু ভোট করে না। কারণ, তারা নির্বাচনের মাধ্যমে নয়, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা চায়।


১১ মে, শনিবার দুপুরে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ মন্তব্য করেন।


হানিফ বলেন, ‘বাংলাদেশে কখনো অবৈধ পন্থায় সরকার গঠনের সুযোগ দেবে না। যারাই চেষ্টা করেছে তাদের অতীতে যেমন এই দেশের মানুষ রাজপথে প্রতিহত করেছে, ভবিষ্যতেও তেমনি দেশের মানুষ এসব চক্রান্ত নস্যাৎ করে দেবে। শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে উন্নয়ন অগ্রগতির ধারায় এগিয়ে যাবো।’


ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম নির্বাচন মন্তব্য করে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনের মাধ্যমে যেমন স্থানীয় মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়, তেমনি জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যায়। কিন্তু আপনারা তো নির্বাচনে আসেন না তাহলে আপনাদের আন্দোলনের হেতুটা কী?’


হানিফ বলেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, অগ্রগতি চায়। পেছন দিকে ফিরে যেতে চায় না। হত্যা অবরোধের মাধ্যমে জ্বালাও-পোড়াও পছন্দ করে না। বাংলাদেশকে নিয়ে বিশ্বের মানুষ একসময় হতাশা প্রকাশ করেছিল। এখন তারাই বলছে, ২০৩১ সালের মধ্যে উন্নয়নশীল আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।’


তিনি আরও বলেন, বিদেশি প্রভুদের ওপর ভর করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। কিন্তু কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ দেশবাসী মেনে নেবে না।


সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী প্রমুখ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৯ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে