নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রচারণায় জনতার ঢল

আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে  নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রচারণায় জনতার ঢল নেমে এসেছে।  ১৩ মে উপজেলার কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে এমন দৃশ্যই দেখা গেছে। নির্বাচনী প্রচারণায় আনন্দ উল্লাসে মিছিলে মিছিলে হাজার হাজার জনতা অংশ নেয়। নির্বাচনী প্রচারণা পূর্বক পথ সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি।

এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌরসভা ৭ নং  সাধারণ সম্পাদক   ফজলুল হক মিয়া,  কাঞ্চন পৌর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

পথ সভায় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান বলেন, আগামী ২১ মে অনুষ্ঠিত  উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হলে রূপগঞ্জ উপজেলায় মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতন, অপহরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানি সরবরাহসহ সার্বিক উন্নয়নে কাজ করে এ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা আগামী ২১ মে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।

Tag
আরও খবর