রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

পেটের গুড়গুড় আওয়াজ কমাতে যা করবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-05-2024 01:56:33 am

পেট থেকে গুড়গুড় আওয়াজ হয় কারও কারও। এটি পাকস্থলী ও খাদ্যনালির সংকোচন-প্রসারণ বা এর মধ্য দিয়ে খাবার যাওয়ার সময়কার স্বাভাবিক মৃদু শব্দ। 


তবে মিটিংয়ের মতো নীরব পরিবেশে এই সামান্য শব্দকেই অনেক সময় মনে হতে পারে ধারাবাহিক পটকা ফাটার আওয়াজ। 


খাওয়ার পর এ রকম শব্দ বেশি হয়। তাই গুরুত্বপূর্ণ কোনো মিটিং শুরুর অন্তত আধঘণ্টা আগেই খাওয়াদাওয়া সেরে ফেলার চেষ্টা করুন। ভরপেট খাবেন না। ভারী খাবার খাবেন না। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বা ভাজাপোড়া খাবেন না। বদহজম হতে পারে, এমন খাবার এড়িয়ে চলুন কিংবা পরিমাণে কম খান। যেকোনো খাবারই ধীরে ধীরে খান। খাওয়ার সময় কথা বলবেন না।


ক্ষুধা লাগলে কিংবা খাবারের সুঘ্রাণ পেলে পাকস্থলীর ওপর কিছু প্রভাব পড়ে, যার ফলেও এ রকম শব্দ হতে পারে। তাই মিটিংয়ের আগে একেবারে খালি পেটেও থাকবেন না। কৃত্রিম চিনিযুক্ত খাবারেও এমন শব্দ হতে পারে। 


মানসিক চাপ, ধূমপান ও মদ্যপানও এমন অস্বস্তিকর শব্দের কারণ। এগুলো এড়িয়ে চলুন। খানিকক্ষণ পরপর পানি পান করুন। তবে ব্যায়ামের আগে বা ব্যায়ামের সময় অতিরিক্ত পানি খাবেন না। অস্বস্তিকর শব্দ ছাড়াও যদি পেটব্যথা, পাতলা পায়খানা কিংবা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৯ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১০ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে