জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত জের ধরে এক গৃহবধূকে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

এ রায়ের দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জয়পুরহাট  জেলার ক্ষেতলাল উপজেলাধীন সুতরাইল গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে দুলাল হোসেন (৫৪) ও আওলাদ হোসেন (৪৬)।

রবিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় প্রদান করেন।

মামলার বিবরণ সুত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে দুলাল ও আওলাদ দুই ভাইয়ের সহিত দীর্ঘ দিন থেকে জমিজমা লইয়া গোলমাল চলে আসছে ওই গ্রামের মৃত মুমির উদ্দিন সরদারের ছেলে কোরবান আলী সরদার ও তার পরিবারের। ওই দুই পরিবারে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। গত ২০০৮ সালের ২ অক্টোবর ১০ টার দিকে জায়গা জমিকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়।  এক পর্যায়ে ওই দিন দিবাগত রাতে কোরবান আলী সরদারের ছোট্ট ছেলের মোমিনের স্ত্রী হাসিনা (৩৯) ও নাতি মেহেদী হাসান (২১) মাটির বাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিল। রাত অনুমান ১/২ টার দিকে দু'জন লোক প্রাচীর টপকাইয়া ওই ঘরে প্রবেশ করে হাসিনাকে বুকের উপর বসিয়ে গলা টিপিয়া হত্যা করার সময়ে মেহেদী হাসান বাতির আলোতে দুলাল ও আওলাদকে দেখতে পায়। সেসময় মেহেদী হাসান ডাক চিৎকার দিলে চাকু দিয়া ভয় দেখিয়ে পালিয়ে যায় দুলাল ও আওলাদ। পরে মেহেদী হাসান হত্যার বিষয়টা পরিবারে জানাই। পরিবারের সাথে আলাপ আলোচনা করে পরের দিন সংশ্লিষ্ট থানা মামলা দায়ের করেন হাসিনার শশুর কোরবান আলী সরদার।

মামলা চলাকালে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহন শেষে রোববার দুপুরে দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত।

মামলার আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট  নন্দ কিশোর আগরওয়ালা বলেন, মামলার এ রায়ে তিনি সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে মামলার বাদী পক্ষের সরকারি কৌশলী এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, দীর্ঘ শুনানী শেষে এ মামলায় দুই সহোদর ভাইকে প্রতিবেশী গৃহবধু হত্যার অভিযোগে যাবজ্জীবন ও দুজনের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

আরও খবর