ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু পীরগাছায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ *ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার।* নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৭ ডিগ্রি, ৫ দিনের ‘রেড অ্যালার্ট’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2024 09:35:42 am

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে পাঁচ দিনের রেড অ্যালার্ট জারি করেছে দিল্লির রাজ্য সরকার। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এই রেড অ্যালার্টের মেয়াদ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


গত রবিবার (১৯ মে) দিল্লির নজফগড় জেলায় ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটিই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা। চলতি সপ্তাহেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।


ভয়াবহ গরম-তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে দিল্লিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিদ্যুতের চাহিদা। যে-সব স্কুল এখনো গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেনি, গতকাল সোমবার রেড অ্যালার্ট জারির পাশাপাশি অবিলম্বে সেসব স্কুলকে ছুটি ঘোষণা করতে নির্দেশ দিয়েছে দিল্লির রাজ্য সরকার।


গ্রীষ্মকালে সাধারণত দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার কিছু ওপরে থাকে। কিন্তু এবারের গ্রীষ্মে যে গরম পড়েছে, তা স্বাভাবিক নয় বলে জানিয়েছেন নয়াদিল্লির আবহাওয়া দপ্তরের (আইএমডি) কর্মকর্তারা। বিশেষ করে গত চার দিনের প্রতিদিনই তাপমাত্রা বেড়েছে ভারতের রাজধানী ও তার আশপাশের এলাকাগুলোতে।


শুক্রবার ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থান, পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানায় আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে।


আগামী চার দিন তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ও বিহারে। পশ্চিমবঙ্গে ১৮ ও ২০ মে তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে। ওড়িশার জন্য এটি ২০ ও ২১ তারিখ। ঝাড়খণ্ডে তাপপ্রবাহের পূর্বাভাস ১৯ ও ২০ মে রয়েছে।


ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, এই বছর দীর্ঘতর এবং আরো তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশটি। শনিবার ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) ১০টি অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর মধ্যে রাজধানী দিল্লি ছাড়াও প্রতিবেশী উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বিভিন্ন জেলা রয়েছে।


আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, সোম ও মঙ্গলবার দিল্লি এবং উত্তরের অন্য শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশেও নতুন করে তাপপ্রবাহ শুরুর পূর্বাভাস দিয়েছে আইএমডি। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

আরও খবর





6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২১ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে