গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

শেষ হলো ভোটগ্রহণ, ফলের অপেক্ষা

দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোন সংঘাতবিহীন শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত নবগঠিত ঈদগাঁও,চকরিয়া ও পেকুয়া উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সারাদিন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট প্রদান করেছে ভোটাররা।

প্রতিটি উপজেলায় শুরুর দিকে ভোটারদের উপস্থিতি একটু কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সরব উপস্থিতি বাড়ে।

ঈদগাঁওয়ে ভোটে অনিয়মের অভিযোগ এনে এক প্রার্থী কিছুক্ষণ প্রধান সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের সহযোগিতায় অবরোধ তুলে নেন তারা। এসময় প্রধান সড়কে কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিলো বলে জানান ভোটাররা।

এছাড়াও ঈদগাঁওয়ে টেলিফোন প্রতীকের প্রার্থী ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী একে অপরের উপর হামলার অভিযোগ করেন। তবে এ রিপোর্টটি লেখা পর্যন্ত সময়ে বড় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও চকরিয়ায় কিছু কিছু জায়গায় দোয়াত কলমের কর্মী সমর্থকেরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ তুলে ঘোড়া প্রতীকের সমর্থকেরা। ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত পেকুয়ায় কোন ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি।

এ তিন উপজেলার মধ্যে রয়েছে ১ টি পৌরসভা ও ৩০ টি ইউনিয়ন। যেখানে মোট ভোট কেন্দ্র হলো ১৯৪ টি এবং মোট ভোটার ৫ লক্ষ ৮৫ হাজার ১৬৩ জন।

আর এ তিন উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪০ জন প্রার্থী।

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭৬০ জন।

চকরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চকরিয়া উপজেলায় ৩ লক্ষ ৬১ হাজার ১০৩ জন ভোটার রয়েছে।

পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ এ তিন উপজেলায় ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এবার কক্সবাজারের এ তিন উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Tag
আরও খবর