গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎

নোবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত



নোবিপ্রবি প্রতিনিধি 


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) আয়োজনে  দিনব্যাপী 'সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ 'কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার(২১ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভিডিও কনফারেন্স রুমে এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপি এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ডেইলি সানের অনলাইন প্রধান 

মওদুদ আহম্মেদ সুজন,প্রথম আলোর স্টাফ রিপোর্টার  

ফয়জুল্লাহ ওয়াসিফ এবং একেশন রাইটার অ্যান্ড ইনফরমেশন প্রফেশনাল সাইফ সুজন।


নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল কবীর ফারহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত আহমেদ ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড.দিদার-উল-আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। 



কর্মশালায়  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ  ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকে  মাসিক সাধারণ সভা,শিক্ষানবিশ সাংবাদিকদের ট্রেনিং, নির্বাচনসহ সকল কাজ

নিয়মতান্ত্রিকভাবে উপায়ে নিয়মিত পরিচালনা করে আসছে। তারা তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করছে।সাংবাদিকরা ক্যাম্পাসকে সারা দেশের সামনে তুলে ধরছে পাশাপাশি তারা ক্যাম্পাসের সমস্যাগুলোকেও গঠনমূলক সমালোচনার মাধ্যমে  তুলে ধরে সমাধানের চেষ্টা করছে। 


তিনি আরোও বলেন, অনেক সাংবাদিকরা না জেনে বিশ্ববিদ্যালয়কে ভুলভাবে উপস্থাপন করার মাধ্যমে  ক্যাম্পাসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা দরকার আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে তা অনেক ক্ষেত্রেই করতে পারছি না।আমি নোবিপ্রবি সাংবাদিক সমিতির সকল  কাজের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

আশা করছি আজকের কর্মশালার মাধ্যমে অনেক উদীয়মান সাংবাদিক উঠে আসবে যারা ভবিষ্যতে সাংবাদিক সমিতিকে নেতৃত্ব দিবে।



নোবিপ্রবি উপাচার্য ও সাংবাদিক সমিতর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড.দিদিদার-উল-আলম বলেন, 

সংবাদপত্র হচ্ছে শক্তিশালী একটা মিডিয়া। কিছু সাংবাদিক সৎ থাকলেও অনেকেই হলুদে বিশ্বাস করে। 

খুব সুক্ষ্মভাবে অনেকেই নিয়োগ বানিজ্য করে। আমার কাছে সোজা, আমার কাছে এগুলা নাই। বিগত ৫ বছরে পাঁচ বছরে কেউ বলতে পারবে না নারায়নগঞ্জের কাউকে আমি নিয়োগ দিয়েছি। আমি চেষ্টা করি সততার সাথে চলার। কারণ আমার একটা অস্ত্র আছে, সেটি হচ্ছে বিশ্বাস। নীতি অক্ষুণ্ণ রেখে সবাই সাংবাদিকতা করবে আমার বিশ্বাস। সংবাদে অন্ততপক্ষে যেন ৫০ ভাগ সত্যতা থাকে। এর চেয়ে কম হলে সে আমার কাছে ভালো সাংবাদিক না। এটা বলার আমার সাহস আছে কারণ আমি কোন অনিয়মের সাথে সম্পৃক্ত নয় এটুকু বিশ্বাস আমার আছে।

আরও খবর