নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

মক্কা নগরীর মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) যা বলেছেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-05-2024 01:16:27 am

মক্কা নগরী বিশ্বের প্রতিটি মুমিন মুসলিমের নিকট পবিত্রতম স্থান হিসেবে পরিচিত। মক্কা নগরীর এতো সম্মান ও মর্যাদা এতে অবস্থিত বায়তুল্লাহ বা কাবার কারণে। আর তাই প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে মক্কায় গিয়ে আল্লাহর ঘর দেখার একান্ত ইচ্ছা রয়েছে।


মক্কায় অবস্থিত পবিত্র মসজিদে হারাম পৃথিবীর সর্বপ্রথম নির্মিত মসজিদ। আবু জর গিফারি (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? তিনি বললেন, ‘মসজিদে হারাম। আমি জিজ্ঞেস করলাম, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদে আকসা’। (বুখারি : ৬/৪৫৮) এই মসজিদে এক রাকাত নামাজের সওয়াব এক লাখ রাকাতের সমপরিমাণ। 


জাবের (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, ‘আমার এই মসজিদে (মসজিদে নববি) ১ রাকাত নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য যেকোনো মসজিদে ১ হাজার রাকাত নামাজ আদায় করার চেয়ে উত্তম, আর মসজিদে হারামে ১ রাকাত নামাজ আদায় করা মসজিদে নববি ব্যতীত অন্য যেকোনো মসজিদে ১ লাখ রাকাত নামাজ আদায় করার চেয়ে উত্তম’। (মুসনাদে আহমদ : ৩/৩৪৩)


মক্কার প্রতি মানুষের অন্তরের বিশেষ আকষর্ণের আরেকটি কারণ এই ভূমিতে আল্লাহর রাসূল (সা.) জন্মগ্রহণ করেছেন। এর প্রতি সবসময় রাসূল (সা.) এর ভালোবাসা ছিল।


আবদুল্লাহ ইবনে আদী ইবনে হামরা (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ‘হাযওয়ারা’ নামক স্থানে ছিলেন তখন তাকে উটের ওপর সওয়ার অবস্থায় বলতে শুনেছি, وَاللهِ إِنَّكِ، لَخَيْرُ أَرْضِ اللهِ، وَأَحَبُّ أَرْضِ اللهِ إِلَيَّ، وَاللهِ لَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ، مَا خَرَجْتُ


অর্থ: ‘আল্লাহর কসম! নিশ্চয়ই তুমি আল্লাহর শ্রেষ্ঠ জমিন আর আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর কসম! যদি আমাকে তোমার (বুক) থেকে চলে যেতে বাধ্য না করা হতো, তাহলে আমি কখনো যেতাম না’। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩১০৮)


এই নগরীর মর্যাদা সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, إن هذا البلد حرمه الله يوم خلق السماوات والأرض، فهو حرام بحرمة الله إلى يوم القيامة


অর্থ: ‘নিশ্চয়ই আসমান-জমিন সৃষ্টির দিনই আল্লাহ এই জমিনকে সম্মানিত করেছেন। সুতরাং কেয়ামত পর্যন্ত তা সম্মানিত’।...। (সহিহ মুসলিম, হাদিস: ১৩৫৩)

আরও খবর
6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

৩৭ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে







69b7cb429d50e-160326032002.webp
আজ পবিত্র শবে কদর

১০০ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে


69948f9fef9dc-170226095615.webp
রমজানের চাঁদ দেখা গেছে সৌদি আরবে

১২৭ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে