ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জয়পুরহাটে মিঠু, পাঁচবিবিতে শিখা চেয়ারম্যান নির্বাচিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর উপজেলায় হাসানুজ্জামান মিঠু ও পাঁচবিবি উপজেলায় সাবেকুন নাহার ওরফে শিখা বিজয়ী হয়েছেন। জেলা প্রশাসনের কনফারেন্স রুমে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।


সদর উপজেলায় হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী এ ই এম মাসুদ রেজা পেয়েছেন ৩৬ হাজার ৯৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে অশোক ঠাকুর ২৩ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ হাজার ৪৯৬ ভোট পেয়ে হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আছমা বিবি।


অপরদিকে পাঁচবিবি উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে সাবেকুন নাহার পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮০০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আকরাম হোসেন তালুকদার তালা প্রতীক নিয়ে ২৬ হাজার ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ৪১৫ ভোট পেয়ে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন রেবেকা সুলতানা।

আরও খবর