গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হল বুদ্ধি পূর্ণিমা

কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এ অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বুদ্ধত্বলাভ ও মহা-পরিনির্বাণের স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বৌদ্ধরা।


বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।


দিবসটি উপলক্ষে কক্সবাজারে বিভিন্ন বৌদ্ধ বিহার ও পল্লিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকালে বুদ্ধপূজা, শীলগ্রহণ, পিণ্ডদান, ভিক্ষুসংঘের প্রাতরাশ, রক্তের গ্রুপ নির্ণয় ও দুপুরে জ্ঞাতি ভোজনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।


দিনটি পালনে জেলার সবচেয়ে বড় ‘শান্তির শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে উখিয়া উপজেলায়। শতাধিক গাড়ির বহর নিয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রায় বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ অংশ নেয়। শোভাযাত্রাটি উখিয়ার কুতুপালং উচ্চবিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে মরিচ্যা স্টেশনের দীর্ঘ ২০ কিলোমিটার এলাকা ঘুরে কোটবাজার কেন্দ্রীয় মহাশ্মশান ভাবনা বৌদ্ধ বিহারে গিয়ে শেষ। পরে সেখানে অনুষ্ঠিত হয় সদ্ধর্ম সভা।


আয়োজকরা জানিয়েছেন, দিনটি পালন উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভিক্ষু-সংঘের সংক্রমণ, সূত্রপাঠ ও শ্রবণ, উপোসথ গ্রহণ এবং ধ্যান চর্চা।


এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কক্সবাজার শহরের অগ্গমেধা ক্যাংসহ রাখাইন পল্লি ও রামু উপজেলার ঐতিহাসিক রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ পল্লিতে বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।


দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। বৈশাখ মাসের এ পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিষ্টপূর্ব ৬২৩ অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন। আবার ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি মহা-পরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই জগতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়।

Tag
আরও খবর