সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপি অর্থপাচারে প্রতিষ্ঠিত আসামি: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-05-2024 07:20:50 am


বিএনপি অর্থপাচারের জন্য প্রতিষ্ঠিত আসামি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিঙ্গাপুর, আমেরিকায় কে অর্থপাচার করেছে? তারেক-কোকোর পাচার করা একটি অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ মে) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।


বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ নাকি অর্থপাচার করে। অর্থপাচারের জন্য আপনারা প্রতিষ্ঠিত আসামি। অর্থপাচার সিঙ্গাপুর, আমেরিকায় কে করেছে? তারেক-কোকোর পাচার করা একটি অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে। নিজেরা যেই অপরাধের অপরাধী তা ছাত্রলীগ, যুবলীগের ওপর চাপায়।


বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের ৭১তম সদস্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগস্টে যদি জিয়াউর রহমান জড়িত না থাকতো তাহলে কিলারদের নিরাপদেকে পাঠালো, তাদের চাকরি কারা দিয়েছে? খুনিদের বাঁচাতে পঞ্চম সংশোধনী কেনো এনেছিলেন জিয়া?


ওবায়দুল কাদের বলেন, ঝিনাইদহের সংসদ সদস্য মারা গেছেন। তিনি কী ছিল, সেটা বড় কথা না। তিনি তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াতেন। তার জনপ্রিয়তার জন্য তাকে তিনবার মনোনয়ন দেয়া হয়েছে এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার ভেতরে কোনো সমস্যা আছে কিনা সেটা তো আমরা জানতাম না। ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনল সেটা আপনারা কেন উদ্ধৃতি দিচ্ছেন? আজিম যদি অপরাধী হন তাহলে সাংবাদিকরা কেনো তাকে নিয়ে সংবাদ প্রচার করল না।


এমপি আনার কোনো অপকর্মে জড়িত থাকলে তা তদন্তে বের হয়ে আসবে। ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা। তার মৃত্যুর আগে দেশের কোনো সাংবাদিক কি তাকে নিয়ে এসব রিপোর্ট করেছিলেন, প্রশ্ন করেন কাদের।


দেশের ক্রীড়াঙ্গন নিয়ে তিনি বলেন, আমার সময়েই প্রথম ফুটবলে সাব গেমসে গোল্ড পেয়েছিল বাংলাদেশ। নেপালকে ১-০ তে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ক্রিকেটেও আমি যখন ক্রীড়া প্রতিমন্ত্রী তখন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। দুইটা বিজয় এসেছিল, স্কটল্যান্ডের সঙ্গে, আরেকটি পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছিল। সেসময় প্রতিবন্ধীরাও ২০টি পদক জিতেছিল। মালদ্বীপের কাছে যখন বাংলাদেশ হারে তখন খুব লজ্জা করে। এর মধ্যে আমাদের মেয়েরা যে সাফল্য নিয়ে এসেছে সেটা আমাদের জন্য গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়াবান্ধব। মেয়েরা ভালো করলে তার মধ্যে যে উচ্ছ্বাস সেটা আমরা খেয়াল করি।


শেখ হাসিনাকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, সি ইজ সো ট্যালেন্টেড, সি ইজ সো ব্রিলিয়ান্ট। তার শাসনামলে যদি আমরা ক্রীড়াঙ্গনে সফল হতে না পারি তাহলে কীভাবে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সকলের চেয়ে ডায়নামিক।


যানজট নিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের বলেন, এয়ারপোর্ট গিয়ে অনেকে ফ্লাইট মিস করতো যানজটের কারণে। এখন ফার্মগেট থেকে এয়ারপোর্ট ১০ মিনিট সময় লাগে। সময়মতো এখন এয়ারপোর্ট পৌঁছানো যায়। আমার মাথার ওপর প্রধানমন্ত্রীর হাত এবং ছায়া না থাকলে কখনোই আমি এসব করতে পারতাম না।


মাশরাফীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাশরাফী খুব যোগ্যতার স্বাক্ষর রেখে এসেছেন। সুদক্ষ ও লম্বা চড়া তিনি। মাশরাফীকে এই কমিটির সদস্য বানানোর মূল লক্ষ্য ছিল ক্রীড়াঙ্গনকে উৎসাহ দেয়া। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য আমার যে কমিটমেন্ট সেটা এখনো আছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে