শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে থানার অফিসার ইনচার্জের সাথে নিসচা'র মতবিনিময়

সড়ক দুর্ঘটনারোধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী'র ঘোষণার আলোকে 'নো হেলমেট নো ফুয়েল' এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী'র সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলার শাখা নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২ টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে মতবিনিময়ে নিসচা নেতৃবৃন্দরা বলেন, বড়লেখা উপজেলায় প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। এ ধরণের দুর্ঘটনারোধে অতিরিক্ত গতি ও মোটরসাইকেল চালকদের হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে পেট্রোলপাম্প কর্তৃপক্ষ যেন তেল বিক্রি না করে সে বিষয়ে আলোচনা হয়েছে। গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের 'নো হেলমেট নো ফুয়েল' আইনের ঘোষণা দেন। 


এসময় ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনারোধে মাননীয় মন্ত্রী মহোদয়ের সময়োপযোগী সিদান্তকে স্বাগত জানাই এবং নিসচা বড়লেখা উপজেলা শাখাকে সাথে নিয়ে অতি শীঘ্রই সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন অভিযান পরিচালনা করবে। তিনি নিসচা'র বিভিন্ন কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং দেশ সেরা সংগঠনে ভূষিত হওয়ায় নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, এহসান আহমদ ও সাদিকুর রহমান প্রমুখ। মতবিনিময় পরবর্তী সময়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীকে নিসচার পক্ষ থেকে লগো সম্বলিত মগ উপহার প্রদানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানো হয়।

আরও খবর