সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারের কুতুবদিয়ায় আলী ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ ফরহাদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।তিনি ঐ এলাকার আরাফাতের ছেলে এবং আহত হয়েছেন প্রায় ৬জন।আহতরা হলেন একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের মৃত  নজরুল ইসলামের ছেলে শেফায়েত (৪০), গোলাম কুদ্দুসের ছেলে তাওসিফ (১৮), আনিচুর রহমানের ছেলে নিশাত (১৭), মোস্তাক আহমেদের ছেলে ফোরকাল আলি (১৮),  মো: টিপুর ছেলে রিয়াদ(১৯)

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা ও স্হানীয়রা জানায়, কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নে ঘাটকুল পাড়া গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশু শ্রম রোদে কমিউনিটি পর্যায়ে আলোচনা সভায় ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে পুর্ব শত্রুতার জেরে   স্হানীয় ইউপি সদস্য মোশারফের নেতৃত্বে ৮/১০জন তাদের উপর হামলা চালায়।এসময়  ছুরি আঘাতে  ফরহাদ নামের একযুবক ঘটনাস্থলে মারা যায়।

পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহত ব্যাক্তিদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন এবং আরও তিনজনের অবস্থা অসংখ্যজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।  

থানার অ‌ফিসার ইনচার্জ গোলাম ক‌বির জানান, দুই পক্ষে‌র সংঘ‌র্ষের ঘটনায় ফরহাদ না‌মের এক যুবক নিহত হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছে অরোও  কয়েকজন। নিহতের প্রাথ‌মিক সুরতহাল রি‌পো‌র্টের পর ময়নাতদ‌ন্তের জন‌্য লাশ‌টি জেলা সদর হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

Tag
আরও খবর