মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ঘূর্ণিঝড় রেমাল: পশ্চিমবঙ্গের ৬ জেলায় ‘রেড অ্যালার্ট’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-05-2024 07:36:46 am

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে। কলকাতা আলিপুর আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রবিবার (২৬ মে) সন্ধ্যার পর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।


রবিবার (২৬ মে) সকালে আলিপুর দফতর জানিয়েছে, সন্ধ্যার পর পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ আর বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে স্থলভাগের ওপর আঘাত হানতে পারে রেমাল। এসব এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। একপর্যায়ে তা বেড়ে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।


এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। তাই এসব এলাকায় সোমবার এবং মঙ্গলবারের জন্য রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করা হয়েছে।


ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রোববার ভোর ৫টা ৫২ মিনিটে দেয়া আপডেটে জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়ার ৩০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।


এটি আগামী ছয় ঘণ্টার মধ্যে একটি ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে এবং মধ্যরাতের দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তৎসংলগ্ন উপকূলের মধ্য দিয়ে অতিক্রম করবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।


রেমালের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সে কারণে মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে।


এদিকে বিকেল ৩টার দিকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় রেমাল এর এর অগ্রভাগ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


আবহাওয়া অধিদফতর পরিচালক আজিজুর রহমান বলেন, সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। আর বিকেল ৩টা থেকে উপকূলে রেমালের অগ্রভাগের প্রভাব পড়বে।


তিনি বলেন, ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে। রেমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রোমে পরিণত হওয়ার সময় ১১০ থেকে ১২০ কিমি পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাবে।


এ আবহাওয়াবিদ বলেন, মোংলা ও পায়রা বন্দরের দিকে এগোচ্ছে রেমাল। উপকূলীয় ১৬ জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১১ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে