নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পর্যায়ে ৩দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ  উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ মে মঙ্গলবার উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা প্রাথমিক সমিতি  সভাপতি আব্দুর রহিম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ  উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাছলিমা, কানিজ ফাতেমা, লোরা আহমেদ, রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী ওসমান, সাংগঠনিক সম্পাদক  আবু তালেব, মীরকুটিরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়া, মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, আউখাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী, ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেনসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। 

পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, হাতের লেখা, চিত্রাংকন  নৃত্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দরা।

Tag
আরও খবর