রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

দিনে কয়টি লিচু খাওয়া স্বাস্থ্যকর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-05-2024 02:00:46 am

স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয়। লিচুতে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এটি ভিটামিন সি সমৃদ্ধ। লিচু শরীরের অনেক উপকার করে।


শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুরে ফল। তবে, এই ফল খাওয়ার যেমন উপকারিতা রয়েছে তেমন অনেক ক্ষেত্রে এর অপকারিতাও রয়েছে তাই খাওয়ার আগে অবশ্যই সচেতন হয়ে তারপরে খাওয়া উচিত।


নানা রকম অসুখের থেকে আপনাকে দূরে রাখবে এই ফল। আবার প্রয়োজনের থেকে বেশি খেলেও হতে পারে ক্ষতি। চলুন তাহলে জেনে নেওয়া যাক লিচু খেলে কি উপকার পাওয়া যায় এবং দিনে কয়টি লিচু খাওয়া উচিত।


জেনে নিন সারাদিনে কয়টি লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো—


বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালে এই ফল শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রোটিন এবং ফাইবার এবং প্রচুর পরিমাণে পানির উৎস। প্রচুর পরিমাণে প্রোটিন থাকার ফলে গ্রীষ্মকালে সূর্যের তাপপ্রবাহ থেকে রক্ষা করতে সাহায্য করে এই ফল।


এর পাশাপাশি এই ফল শরীর এবং ত্বক উজ্জ্বল করতে অনেকাংশে সাহায্য করে থাকে। লিচুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা কিডনিতে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এই ফল ইউরিক অ্যাসিডের ঘনত্বও কমায়। কিডনির ক্ষতির ঝুঁকি কমে। লিচুতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার ফলে কয়েকটি লিচু খেলে এবং তারপরে পানি পান করলে অনেকক্ষণ ধরে পেট ভর্তি থাকে।


এর পাশাপাশি লিচুতে অলিগোনল থাকে; যা নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে। আমাদের শরীরে রক্ত চলাচলে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড। রক্ত চলাচল স্বাভাবিক থাকার ফলে স্বভাবতই হার্ট অ্যাটাক এর ঝুঁকি কম থাকে।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন লিচু স্বাদে গন্ধ অতুলনীয় হলেও সারাদিনে বেশি পরিমাণ লিচু খেলে শরীরের ব্যাপক ক্ষতি করে। সারাদিনে ১০ থেকে ১৫ টি লিচু খাওয়া ভালো তবে তার বেশি লিচু খেলেই শরীরে ক্ষতি হতে পারে।


খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে। রক্তের গ্লুকোজ কমে যায় অতিরিক্ত পরিমাণে লিচু খেলে। অতিরিক্ত লিচু খাওয়া অনেক সময় লো প্রেশারের রোগীর বুক ধড়ফড় সমস্যার সৃষ্টি করে।


লিচু যেহেতু মিষ্টি ফল সেই কারণে সুগার বা ডায়াবেটিসের রোগীদের বেশি পরিমাণে লিচু খাওয়া একদমই ভালো নয়। এছাড়াও শরীরে অন্য কোনো রোগ বাসা বেঁধে থাকলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে লিচু খাওয়া উচিত।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৯ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১০ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫২ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে