গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার কাটাপাড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত।

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার কাটাপাড়ায় মাঠ দিবস ও আলোচনা সভা। ।

হায়দার ইমাম

জেলা (পঞ্চগড়) প্রতিনিধিঃ



২৯ মে ২০২৪ ইং বুধবার সকাল সাড়ে দশটায় পঞগড় জেলার তেতুলিয়ায় কাটাপাড়া গ্রামে তেতুলিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩ - ২০২৪ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তেতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া এলাকার কৃষান কৃষানীদের নিয়ে এই মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের বোরোধান ব্রি ধান ৮৯, গম,পাট ও তেলবীজ উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে এই আয়োজন। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পঞ্চগড় এর উপপরিচালক জনাব মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেলজাতীয় প্রকল্পের মনিটরিং অফিসার এস.এম গোলাম সারোয়ার, জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী বহিরাংগন অফিসার সহিদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব, আবু কালাম আজাদ, ইউপি সদস্য।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাটাপাড়া তেলবীজ জাতীয় কৃষক দল সমন্বয়কারী কৃষকঃ মো. আবিরুল ইসলাম।

মাঠ দিবস ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, পরিচালনায় ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এনামুল হক এসময় সহযোগিতায় ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষাণ কৃষাণীদের মাঝে সম্মানী ভাতা ও খাবার বিতরণ করা হয়।

আরও খবর