ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে গবাদি পশু ও হাঁস মুরগী পালনে দিনব্যাপী প্রশিক্ষণ ও গরু-ছাগল বিতরণ

ছবি-দেশচিত্র
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ এলাকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপকারভোগী শিশু শিক্ষার্থীর অভিভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী গবাদিপশু ও হাঁস মুরগী পালনে প্রশিক্ষণ শেষে দুস্থ মহিলাদের মাঝে গরু এবং ছাগল বিতরণ করা হয়েছে।  

বুধবার (২৯ মে) বেলা ১১ টায় মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের বেসরকারী উন্নয়ন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন বেরিবাইদ বিডি-০৪২০ প্রকল্প'র আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে প্রকল্পের নিজেস্ব হল রুমে এলাকায় বিভিন্ন পর্যায়ের ১৭ উপকারভোগীদের মাঝে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের লোকাল সেন্টার কমিটির (এলসিসি) চেয়ারম্যান সুপেন্দ্র হাদিমা'র সভাপতিত্বে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল। 

প্রশিক্ষণে গৃহপালিত পশু পালনের গুরুত্ব, খাবার ব্যবস্থাপনা, বয়স ও ওজনভেদে সুষম খাদ্য প্রদান, বিভিন্ন রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও গবাদিপশুর চিকিৎসা, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও টিকাদান সম্পর্কে আলোচনা করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সমাজ কর্মী চিনি মিজার কুবি'র সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গরু ও ছাগল বিতরণ করেন মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’র প্রজেক্ট ম্যানেজার যিয়ূশ হাগিদক, সমাজ কর্মী শুল্কা আতিওয়ারা, অর্থ বিষয়ক কর্মকর্তা লিপুন নকরেক, মধুপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ লিটন সরকার, এলসিসি'র সদস্য লেবিশন চিরান প্রমুখ।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন বেরিবাইদ বিডি-০৪২০ প্রকল্প’র উপকারভোগী শিশু শিক্ষার্থীর মায়েদের অংশগ্রহণে প্রশিক্ষণ শেষে ২ জনকে গরু এবং ১৫ জনকে ছাগল মোট ১৭ জন উপকারভোগীদের মাঝে বিনামূল্যে গরু ও ছাগল বিতরণ করা হয়।
Tag
আরও খবর