অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

চার বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেবে রাবি

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা দেশের চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, 'আগামী বছর থেকে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা দেশের চারটি কেন্দ্র অনুষ্ঠিত হবে। এছাড়া মাস্টার্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে।




উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামী বছর (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।


তবে বিশেষ প্রয়োজনে ঢাকার অভ্যন্তরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র বৃদ্ধি করা হতে পারে বলে জানা গিয়েছে।




বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় ভোগান্তি কমাতে এবং অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে


উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।


আরও খবর