ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দেশের সবচেয়ে কনিষ্ঠ ভাইস চেয়ারম্যান রাজশাহীর পপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-05-2024 03:47:44 pm

বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামের ব্যবসায়ী শুকুর আলীর ছোট মেয়ে পপি খাতুন। তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ২৬ ব্ছর ৪ মাস ১৭ দিন বয়সে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


ছাত্রলীগ কর্মী পপি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৪ হাজার ২৭৯ ভোট পেয়ে রাজশাহীর পবা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেন বানু হাঁস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৮ ভোট। চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান তিনি।


বুকে মানবসেবার স্বপ্ন নিয়ে অল্প বয়সেই নির্বাচনের মাঠে নামেন পপি। মানবসেবাই যেন তার লক্ষ্য। যে কারণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ‘বিডি ক্লিন’সহ বিভিন্ন সামাজিক সংগঠনে। রাজশাহী সরকারি সিটি কলেজে অনার্সে পড়াশোনার পাশাপাশি বুটিক ব্যবসার সাথে জড়িত পপি। যা থেকে তার বছরে আয় তিন লাখ টাকা। বেশকিছু মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন এই নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান।


পপির সাথে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য তিন প্রার্থীদের চেয়ে তার বয়স প্রায় অর্ধেকেরও কম। এতো কম বয়সে রাজশাহীতে এখন পর্যন্ত উপজেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী অংশগ্রহণও করেন নি। বয়সের দিক থেকে রাজশাহীতে পপি খাতুনই প্রথম। তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা ছিলেন যেমন প্রবীণ, তেমনি রাজনীতিতে অভিজ্ঞ। বলাই যায়, পপি খাতুন নানি-দাদির সাথে যুদ্ধ করেই মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


তাকে নির্বাচিত করায় পবাবাসীকে ধন্যবাদ জানিয়ে পপি বলেন, আমি মানুষের সেবা করতে চাই। আমি নির্বাচনে পুরো পবা উপজেলা পায়ে হেঁটে ভোটের প্রচারণা চালিয়েছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং ভালোবাসা পেয়েছি। আমি এই মানুষদের উন্নয়নে কাজ করতে চাই। সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।


তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমি বয়সে সর্বকনিষ্ঠ তাই সবার পরামর্শ নিয়ে কাজ করবো।


আর উপজেলার ভোটাররা বলছেন, আমাদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান একজন তরুণ এবং উদ্যোক্তামনা। আর তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই দেশের আর্থ-সামাজিক অগ্রগতি হচ্ছে। এরাই এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে কারণে আমরা তরুণ এ প্রার্থীকে বেছে নিয়েছি। এই জনপদের মানুষের প্রত্যাশা পূরণে তরুণ এই জনপ্রতিনিধি কতটুকু সাফল্য অর্জন করবেন সেটি এখন দেখার বিষয়।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে