সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ছবি : দেশচিত্র প্রতিনিধি


বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে। 


কর্মশালায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্ত খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা খামারবাড়ির সরজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, টাঙ্গাইল জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার আক্তার রিভা ও তাজবি নূর রাত্রী। 




কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের বিভিন্ন সফলতার দিক তোলে ধরেন কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। এ সময় প্রকল্পের ফসলের নিবিড়তা নিয়ে আলোচনা করা হয়। এ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ, রঙিন ফুলকপিসহ বিভিন্ন ফসল নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। 


টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি আয়োজিত কর্মশালায় টাঙ্গাইল জেলার কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরও খবর