গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিলেন ভুক্তভোগীরা


ঘুষ আদায়সহ সেবাপ্রার্থীদের হয়রানি করার  অভিযোগে অভিযুক্ত জামালপুরের বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (বর্তমানে অন্যত্র বদলিপ্রাপ্ত) উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয় তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী অভিযোগকারীরা।


আজ রবিবার (২ জুন) বেলা সাড়ে ৩টার দিকে  অভিযোগকারীদের সাক্ষ্যগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেন তদন্তের দায়িত্বে থাকা দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।


এদিন বেলা সাড়ে ১১ টার দিকে শুরু করে প্রায় দুই ঘণ্টাব্যাপী সাক্ষ্য দেওয়ার কার্যক্রম চলে সার্কেল অফিসে। এতে তিনজন ভুক্তভোগী সাক্ষ্য দেন। তাঁরা হলেন, এসআই খাইরুলের বিরুদ্ধে জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগকারী কামালের বার্ত্তী বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন, ভুক্তভোগী পার্শ্ববর্তী ঠন্ডারবন গ্রামের আব্দুল মালেকের ছেলে বাবু মিয়া এবং মিনহাজ উদ্দিনের ছেলে রাজু মিয়া। 



উল্লেখ্য, গত ৬ মে ঘুষ আদায়সহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ তোলে এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে কামালের বার্ত্তী বাজারের ব্যবসায়ী

মোশারফ হোসেন জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে এসপি মো. কামরুজ্জামান তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দিয়েছেন পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে। 


অভিযোগকারী মোশারফ হোসেন অভিযোগে উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৩০ জুন গভীর রাতে কামালের বার্ত্তী বাজারে তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে পুড়ে অন্তত দেড় কোটি টাকা সমমূল্যের ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে পার্শবর্তী ব্যবসায়ী বাবু মিয়া, আব্দুল মজিদ মিয়া, আরফান আলী, আব্দুল হালিম মেম্বার এবং আলমাছ আলীর দোকানও পুড়ে যায়। এনিয়ে আইনি প্রতিকার চাওয়ায় মোশারফ হোসেনসহ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছে ১৬ হাজার টাকা ঘুষ নেন এসআই খাইরুল। এছাড়া মোশারফ হোসেনের দোকান থেকে ২৭ শত টাকার মূল্যে ২৫ কেজির দুই বস্তা চাল নিয়েও টাকা দেয়নি এসআই খাইরুল। 


গত শুক্রবার জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে এসআই খাইরুলকে জেলার দেওয়ানগঞ্জ থানার আওতায় সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলির আদেশ দেওয়া হয়। ইতিমধ্যে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে এসআই খাইরুল যোগদান করেছেন বলে জানা গেছে। 


তবে অভিযুক্ত এসআই খাইরুল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমার কোনো দোষ নেই। আমার বিরুদ্ধে আইনানুসারে পুলিশী সেবা দিয়ে যাচ্ছেন। আমার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হয়েছে।' 



অভিযোগক্রী মোশারফ হোসেন বলেন, 'সার্কেল স্যারের কাছে আমরা তিন ভুক্তভোগী সাক্ষ্য দিয়েছি। প্রায় দুঘণ্টা আমাদের অভিযোগ স্যার শোনেছেন। আমাদের কথাগুলো কাগজে লিখেছেন। আশা রাখি, আমরা ন্যায় বিচার পাব।'


সাক্ষ্যদাতা বাবু মিয়া, বলেন, 'আমাদের কাছে ঘুষ নিয়েও আইনি সেবা না দেওয়ায় সার্কেল স্যারের কাছে এসআই খাইরুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। সার্কেল স্যারে ভালো মানুষ। তিনি মনযোগ দিয়ে আমাদের অভিযোগ শোনেছেন।'


সাক্ষ্যদাতা রাজু মিয়া বলেন, 'এসআই খাইরুলের শাস্তি হওয়ার দরকার। তিনি আমাদের হয়রানি করেছেন।'


দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী বলেন, 'এসআই খাইরুল ইসলামের বিরুদ্ধে প্রধান অভিযোগকারীসহ তিন ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। অভিযোগের তদন্তকাজ চলমান। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।'


আরও খবর