ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুলের অফিস কক্ষে নিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ১ জুন শনিবার রাতে এ অভিযোগে তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি করেন।


জানা গেছে, গত ৩০ মে বৃহস্পতিবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহ ওরফে জাকির সরদারকে বিরুদ্ধে নিজ স্কুলের শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান এবং একমাত্র আসামি করে এ মামলাটি করা হয়। মামলার পর থেকেই জাকির পলাতক রয়েছে।          


মামলার এজাহারে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকাল ১০টায় স্কুলে যায় ওই ছাত্রী। কোনো শিক্ষক না থাকার সুযোগে বেলা ১১টায় শিশু শিক্ষার্থীকে অফিস কক্ষে (লাইব্রেরি) নিয়ে যায় প্রধান শিক্ষক জাকির। সেখানে নিয়ে প্রথমে ডান গালে চুমু দেয়। এসময় শিশুটি বাধা দিলে শিশুটির গায়ের জামার ভেতরে পোকা আছে, তা ফেলে দেওয়ার কথা বলে জামা খুলে ফেলে। জামা খুলে ফেলে ডান পাশের বুকে কামড় দেয়। এক পর্যায় শিশুটির পরনে থাকা পাজামা খুলে ধর্ষণ চেষ্টা করে। তখন শিশুটি ডাক-চিৎকার দিলে মুখ চেপে ধরে এ কথা কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় প্রধান শিক্ষক জাকির।  


এজাহারে আরও উল্লেখ করা হয়, এর আগেও প্রধান শিক্ষক জাকিরের বিরুদ্ধে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে। তিনি এলাকায় দুশ্চরিত্রের লোক হিসেবে পরিচিত।


এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অপরাধে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে