চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় আশা-শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 03-06-2024 09:58:37 am

কেন্দুয়ায় আশা-শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আশা-শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার(২ জুন) উপজেলার আশা- রোয়াইল বাড়ি ব্রাঞ্চের উদ্যোগে সান্দিকোনা স্কুল এন্ড কলেজে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আশা-কেন্দুয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ জামাল উদ্দিন।


এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা- নেত্রকোণা (সদর) জেলার ডিষ্ট্রিকক্ট ম্যানেজার মোঃ আব্দুর  রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন রোয়াইল বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান আকন্দ, সান্দিকোণা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, সান্দিকোণা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশিদা খাতুন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা- নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার  আশিক উল্লাহ, রোয়াইল বাড়ি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার হারুন অর রশিদ, সান্দিকোণা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আশার অন্যান্য কর্মকর্তা বৃন্দ। 


মত বিনিময় সভায় ১২০ জন অভিভাক উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অভিভাবকদের ফুল দিয়ে বরণ নেওয়া হয়। 

উল্লেখ্য যে আশা সংস্থা সান্দিকোণা উচ্চ বিদ্যালয়ের পিছিয়ে পড়া, দরিদ্র, যারা অভাবের কারণে প্রাইভেট পড়তে পারে না ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পযর্ন্ত এমন ৯০ জন শিক্ষার্থীকে ৩ জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিশেষ ক্লাসের ব্যবস্থ করেছে। উক্ত বিশেষ ব্যবস্থার ব্যয় আশা সংস্থা বহন করছে। এ বিশেষ সুবিধা পেয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে উদ্ভোধ্য হয়েছেন। অভিভাবকরা  বলেছেন আশার এ সুবিধা  পেয়ে আমাদের সন্তানদের এখন আর পিছিয়ে থাকতে হবে না।


প্রধান অতিথি বলেন আশা-১৯৭৮ সাল থেকে দরিদ্র মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আশা-ঋণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন আশার সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য কর্মক্রম, স্যানিটেশনকার্যক্রম,শিক্ষবৃত্তি ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি। আশার কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর